
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ: কক্সবাজারের টেকনাফে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর পৃথক দুই অভিযানে মোট ৯৪ হাজার ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় চারজনকে আটক করা হয় এবং তিনজন পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযান দু’টি পরিচালিত হয় ২১ নভেম্বর ২০২৫ তারিখে।
প্রথম অভিযান,৯৪,০০০ ইয়াবাসহ তিনজন আটক।
২১ নভেম্বর সকালে টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪,০০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন,মোঃ ইব্রাহিম (১৮),পিতা:নুর মোহাম্মদ,গ্রাম:পেরাম-প্রু,মংডু,মায়ানমার
মোঃজুনায়েদ (১৫),পিতা:নবী হোসেন,গ্রাম:সোয়ে জার, মংডু,মায়ানমার।
আব্দুর রাজ্জাক (২০),পিতা: মৃত হোসেন,গ্রাম: কেরানতলী, ৯ নং ওয়ার্ড,টেকনাফ।
এ ঘটনায় মোহাম্মদ জয়নাল (৩০) ও মোহাম্মদ রফিক (২৫) নামের দুই স্থানীয় ব্যক্তি পলাতক রয়েছেন।
দ্বিতীয় অভিযান:-১২০ ইয়াবা ও মোটরসাইকেলসহ একজন আটক।
একই দিন অপর একটি অভিযানে ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে ২ বিজিবি। এসময় একজনকে আটক এবং একজন পলাতক থাকে।
আটক ব্যক্তিরা হলো :-
মোঃ আরিফ (২৫), পিতা: ফরিদ আলম, গ্রাম: দক্ষিণ রেমালিয়ারছড়া (পূর্ব), কক্সবাজার সদর
মোঃ ইউসুফ (২০),গ্রাম:দরগারছড়া, মিঠাপানিরছড়া, টেকনাফ পলাতক হিসেবে আছে।
ধৃত আসামি,৪ জন।পলাতক,৩ জন।মোট,৭ জন।
বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য।
২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
টেকনাফ সীমান্তকে ইয়াবামুক্ত রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে বিজিবি।
Leave a Reply