1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

মানবিক রাষ্ট্রের ডাক—সোনারগাঁওয়ে বিএনপির শক্তি প্রদর্শনী, হাজারো নেতাকর্মীর ঢল।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত

সোনারগাঁওয়ে বিএনপির পাওয়ার শো,কাঁচপুরে ৩১ দফা বাস্তবায়নে হাজারো নেতাকর্মীর মহাসমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো বিএনপির এক ব্যতিক্রমী শক্তি-প্রদর্শনী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার তুলে ধরতে শনিবার বিকেলে উপজেলার শিল্পনগরী কাঁচপুর বালুর মাঠে আয়োজন করা হয় বিশাল সমাবেশ।

সোনারগাঁও উপজেলা, সিদ্ধিরগঞ্জ থানা ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মাঠজুড়ে ছিল নেতাকর্মীদের ঢল,স্লোগানে গর্জে উঠেছিল পুরো এলাকা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম। তিনি বলেন—
“বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হলো আগামী দিনের রোডম্যাপ। জনগণ এখন পরিবর্তন চায়, বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে।”

এছাড়াও বক্তব্য দেন,যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক। বিএনপি নেতা ফারুক আহমেদ তপন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেলাগছে।পৌর বিএনপি নেতা পনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্রহীনতা,মানবাধিকার লঙ্ঘন ও দুঃশাসন,এর বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। মানবিক রাষ্ট্র গঠনে ৩১ দফা এখন সময়ের দাবি।
সমাবেশ শেষে বিশাল র‍্যালি বের হয়,যা কাঁচপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঠাণ্ডা বিকেলেও র‍্যালিকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ—নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শিল্পনগরী।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই সমাবেশকে গণজাগরণের নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।