
তাছলিমা পপি:-নিজস্ব প্রতিনিধি।
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শাটডাউনের প্রতিবাদে বিএনপির শক্তিশালী বিক্ষোভ মিছিল।
আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর বিএনপি। সোমবার দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ রোডে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি নেতারা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম। এছাড়াও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান,সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,মহানগর নেতা আবু জাফর আহমেদ বাবুল,যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন— আওয়ামী লীগ সারাদেশে সংঘাত ও সন্ত্রাস সৃষ্টি করে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে। এরই প্রতিবাদে বিএনপি রাজপথে গণআন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশ শেষে বের হওয়া বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় মিশনপাড়ায় এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
Leave a Reply