1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে ৩১ দফা প্রচারণায় শক্তিশালী সমাবেশ।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ আসনে গণসমর্থন বাড়ছে বিএনপির।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারণায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সোমবার বারদী মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ আয়োজন করে বারদী ইউনিয়ন বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন।

বক্তব্য রাখেন—সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন,সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,রফিকুল ইসলাম,তাজুল ইসলাম সরকার,সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক মোতালেব হোসেন,যুবদল,শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতারা।

আজহারুল ইসলাম মান্নান তার বক্তব্যে বলেন—
সোনারগাঁয়ের মানুষের জন্যই আমি রাজনীতি করি। আগামী দিনে সকল সমস্যা সমাধান করে এ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
সমাবেশ শেষে স্থানীয়দের মাঝে নির্বাচনী উচ্ছ্বাস আরও বৃদ্ধি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।