1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় নাশকতা-সোনারগাঁওয়ে জামায়াত প্রার্থীর ফেস্টুন ছেঁড়ায় ক্ষোভ।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় নাশকতার অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়ার নির্বাচনী ফেস্টুন বারদী ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানোর পর রাতের অন্ধকারে তা ছিঁড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। ফেস্টুন ছিঁড়ে সড়কের পাশে ও পানিতে ফেলে দেওয়ার ঘটনা স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ তৈরি করেছে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন— রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এমন অপকর্মের কঠোর নিন্দা জানাচ্ছি।
তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশ ও প্রচার কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

নেতৃবৃন্দ আরও জানান— অতীতে বহু বাধা-বিপত্তি সত্ত্বেও জামায়াতের অগ্রযাত্রা থামেনি। জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। চোরাগোপ্তা হামলা বা ফেস্টুন ছেঁড়ে রাজনৈতিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা জনগণের কাছেই ঘৃণিত হবে।

জেলা জামায়াত প্রশাসনের প্রতি অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।