
বিশেষ প্রতিনিধি।
রাজাপুর, যাদবপুর ও কুসুমপুর সীমান্তে পৃথক তিন অভিযানে ভারতীয় মাদক জব্দ ও নারী আটক
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবং একজন বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত সীমান্তের তিনটি ভিন্ন পয়েন্টে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজাপুর বিওপির আওতাধীন মানিকপুর গ্রামের পেয়ারা বাগানে বিশেষ অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মদের বোতল উদ্ধার করে টহল দল। একই দিন রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়ীয়া তিন রাস্তার মোড় এলাকায় ধানক্ষেতের ভেতর লুকিয়ে রাখা ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এরপর ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর এর কাছে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান দমনে বিজিবির অভিযান আরও জোরদার থাকবে। আটক নারীসহ সব ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply