1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

মসজিদ স্থানান্তর নয় — নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবীদের স্পষ্ট ঘোষণা।

নিজস্ব প্রতিনিধি :পড়শি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ আদালত চত্বরে আইনজীবী সমিতির মসজিদ নির্মাণ নিয়ে জটিলতা নিরসনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ১০ মিনিটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট সালাউদ্দিন সবুজ, এডভোকেট মাইনউদ্দিন জামায়াতে ইসলামী,এডভোকেট আনোয়ার হোসেন প্রধান,এডভোকেট সরকার হুমায়ুন কবির, এডভোকেট আবুল কালাম আজাদ জাকির (পিপি), এডভোকেট গাজী আঃ গাফফার,এবং সিনিয়র আইনজীবী এডভোকেট আঃ বারী ভূঁইয়াসহ প্রায় ৭০-৮০ জন আইনজীবী।


বক্তারা জানান,মসজিদের কোনো টাকা-পয়সা নয়ছয় হয়নি এবং মসজিদ অন্য কোথাও স্থানান্তর করা যাবে না।”
তাঁরা আরও বলেন, জেলা প্রশাসক মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে থাকবেন এবং কমিটিতে শুধুমাত্র আইনজীবী সমাজের প্রতিনিধিরাই থাকবেন।

এই ঘোষণার মাধ্যমে মসজিদ নির্মাণ সংক্রান্ত নানা গুঞ্জনের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।