
পড়শি।(নারায়ণগঞ্জ) স্টাফ রিপোর্টার | ১৩ নভেম্বর ২০২৫
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘন্টায় ২৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার সাতটি থানা এলাকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩৬ ঘণ্টায় আরও ২৯ জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া অভিযান চলাকালে ককটেল,পেট্রোল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে একটি সিএনজি অটোরিকশায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply