
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ; নাশকতা রোধে তৎপর পুলিশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউনের’ প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) দুপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন। পরে টিপুদী চত্বরে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি মো. আজহারুল ইসলাম মান্নান বলেন,
“ফ্যাসিস্ট আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি নেতাকর্মীরা দেশের জনগণের নিরাপত্তা রক্ষায় সজাগ রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান,জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply