
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষা ও প্রতিষ্ঠান উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পিতলগঞ্জ পশ্চিম মোস্তফা-ই-সূন্নিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত সভাপতি গোলাম ফারুক খোকনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেল ২টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোকসেদুর রহমান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,শিক্ষক-অভিভাবকসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,গোলাম ফারুক খোকনের নেতৃত্বে মাদ্রাসাটি আধুনিক শিক্ষার আলোকবর্তিকায় পরিণত হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু,কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, বিএনপি নেতা রফিক উদ্দিন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম,সাংবাদিক মকবুল হোসেন, খলিল শিকদার,এসএম শাহাদাত,মাহবুব আলম প্রিয়, জাহাঙ্গীর আলম হানিফ,প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রেহান উদ্দিন, ফারুক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন,অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত তুলে ধরেন।
Leave a Reply