
নারায়ণগঞ্জ,১০ নভেম্বর ২০২৫ঃ
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই সাবেক নেতা আটক হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাঁদের গ্রেফতার করে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, রাত প্রায় ০৩.০০ ঘটিকায় ধামগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁতী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল বারেক (৫২) কে আটক করা হয়।
এরপর একই রাত আনুমানিক ০৪.২০ ঘটিকায় মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হানিফ কবির (৩৮) কে আটক করা হয়।
দুজনেরই বিরুদ্ধে পূর্বের বিভিন্ন অভিযোগ ও অনুসন্ধান চলমান ছিল বলে সূত্রে জানা গেছে। আটককৃতদের ব্যাপারে বন্দর থানা পুলিশ জানায়,আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বন্দর এলাকায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা জোরদারে পুলিশের এই অভিযানে স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Leave a Reply