1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

জয়ের শেষ যাত্রা শীতলক্ষ্যার ঢেউয়ে,অসতর্ক এক পা, শেষ হয়ে গেল ১৮ বছরের জীবন।

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৭৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
অল্প বয়সী জয়কৃষ্ণ প্রতিদিনের মতো শুক্রবার রাতেও বাড়ি ফিরছিল ট্রলারে করে। কাজ শেষে ক্লান্ত শরীরে নদীর ঘাটে নামার সময় এক মুহূর্তের অসতর্কতা— আর তাতেই হারিয়ে গেল তার জীবন।

১৮ বছরের এই তরুণ নরসিংদীর ছেলে জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টির একটি দোকানে চাকরি করতো। বন্দরের আমীন হাউজিংয়ে পরিবারসহ ভাড়া বাসায় থাকতো। রাতের অন্ধকারে ট্রলার থেকে পা পিছলে শীতলক্ষ্যার জলে তলিয়ে যায় সে।

স্থানীয়রা তখনই উদ্ধারে ঝাঁপ দেয়,কিন্তু ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতভর খোঁজ চালিয়েও তাকে পায়নি। শনিবার সকালে আবার শুরু হয় উদ্ধার অভিযান— অবশেষে সকাল সোয়া ১০টায় নদীর ঘাটেই ভেসে ওঠে জয়ের নিথর দেহ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো.শাহজাহান বলেন,রাতভর অনুসন্ধান চালানোর পর সকালে মরদেহ উদ্ধার করা হয়। এটি নিছকই একটি দুর্ঘটনা।

নিহতের মামা সুশান্ত কুমার সাহার কণ্ঠে কান্না—
“জয় খুব পরিশ্রমী ছেলে ছিল। সংসারের ভার তার কাঁধেই ছিল। এখন আমরা দিশেহারা।

শীতলক্ষ্যা নদীর ঢেউ আজও হয়তো বয়ে যাচ্ছে একই ছন্দে, কিন্তু সেই ঢেউয়ের নিচেই হারিয়ে গেছে এক তরুণের স্বপ্ন— পরিবারের হাসিমুখ, আর এক মায়ের নির্ভরতার প্রতীক জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।