1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

ভুয়া সংবাদে জলবায়ু কর্মীকে হেয়চেষ্টা, অনলাইনে ক্ষোভ ঝড়াচ্ছে ইয়ুথনেট গ্লোবাল।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশের প্রখ্যাত যুব পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট গ্লোবাল ও এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানকে নিয়ে কয়েকটি অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত মিথ্যা ও মানহানিকর প্রতিবেদনকে “সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র” আখ্যা দিয়েছে সংগঠনটি।

সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এসব প্রতিবেদন “সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে ক্ষতিকর” এবং এর মাধ্যমে বাংলাদেশের যুব নেতৃত্ব ও জলবায়ু ন্যায়ের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। ইয়ুথনেট গ্লোবাল সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংহতি কামনা করে।

সোহানুর রহমান বলেন—এই মিথ্যা ও মানহানিকর প্রচারণা আমাদের কাজকে থামাতে পারবে না। আমরা জলবায়ু সুবিচার, সামাজিক ন্যায় ও যুব নেতৃত্ব বিকাশে কাজ চালিয়ে যাব।
তিনি আরও যোগ করেন,স্থানীয় পর্যায়ের মানুষের চাহিদা জাতীয় নীতিতে প্রতিফলিত করা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর জোরালো করা — এটাই আমাদের লক্ষ্য।
সোহানুর রহমান জাতিসংঘের একাধিক জলবায়ু সম্মেলনে (কপ২৬, কপ২৭, কপ২৮ ও কপ২৯) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন এবং বর্তমানে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য কপ৩০ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

তিনি জাতিসংঘ জেনেভার Young Activist Summit Laureate ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের IVLP (International Visitor Leadership Program) এলুমনাই হিসেবে স্বীকৃত। এর মাধ্যমে তিনি বিশ্বব্যাপী তরুণ নেতাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলেছেন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেছেন।

ইয়ুথনেট গ্লোবাল জানায়, এই অপপ্রচার তাদের দীর্ঘ এক দশকের তৃণমূল পর্যায়ের কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা। সংগঠনটি জলবায়ু পরিবর্তন, ন্যায়সঙ্গত স্থানান্তর (Just Transition), পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়ে কাজ করে যাচ্ছে এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুব নেতৃত্ব বিকাশে সক্রিয় ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।