1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বিএনপির মনোনয়ন নিয়ে শ্রীনগরে বিক্ষোভ— তৃণমূলের দাবিতে মুখর মুন্সীগঞ্জ-১ আসন।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:
যারা মাঠে কাজ করেছেন,তাদের বাদ দিলে দলীয় ঐক্য ভাঙবে— শ্রীনগরের নেতাকর্মীদের হুঁশিয়ারি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে শ্রীনগরে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার(৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়,যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছনবাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর সমর্থকসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।
বক্তারা বলেন,যারা মাঠে-মানুষের সঙ্গে কাজ করে দলের পতাকা তুলে রেখেছেন, তাদের বাদ দিলে তৃণমূল হতাশ হবে এবং সংগঠনের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।

বক্তারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন,

মুন্সীগঞ্জ-১ আসনে জনগণের ভালোবাসা যাদের সঙ্গে, তাদেরই প্রার্থী করা উচিত। তাহলেই বিএনপি শক্তিশালী হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীরা সরে যান।
বিএনপির প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শ্রীনগরে বিক্ষোভ করেছে স্থানীয় নেতাকর্মীরা। তৃণমূলের মতামত উপেক্ষার অভিযোগে পুনর্মূল্যায়নের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।