1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর বর্বর হামলা,জাগো নিউজের দুই সংবাদকর্মী আহত — বিএনপি নেতা শাহাদাত আটক।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সংবাদ সংগ্রহে গেলে ঘরে আটকিয়ে মারধর,ক্যামেরা ভাঙচুর — পুলিশের তৎপরতায় উদ্ধার ও আটক।
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জাগো নিউজের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার বিকাল ৫টার দিকে ফতুল্লা থানার গিরিধারা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত একটি খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক মো. আকাশ ও ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুনের ওপর তোলারাম কলেজ ছাত্রদল সভাপতি আতা-ই-রাব্বির পিতা, বিএনপি নেতা শাহাদাত হোসেন (৬০) ও তার সহযোগীরা নৃশংসভাবে হামলা চালান।

হামলাকারীরা সাংবাদিকদের ঘরে আটকে রেখে মারধর করেন এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠায়।
পুলিশ আসামি শাহাদাত হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে, তদন্ত চলছে।
এই ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনাটিকে মুক্ত সাংবাদিকতার ওপর ভয়াবহ আঘাত বলে উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।