1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ভুলতায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উৎসবমুখর শোভাযাত্রা-নেতাকর্মীদের ঢল।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর আনন্দ শোভাযাত্রা।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এই শোভাযাত্রায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের শতাধিক নেতাকর্মী।

শোভাযাত্রার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স।
শোভাযাত্রাটি ভুলতা আল্লাহর দান আড়ত থেকে শুরু হয়ে গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে যুবদলের স্লোগান,ব্যানার ও পতাকায়।

এসময় উপস্থিত নেতারা বলেন,যুবদলের জন্ম হয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আজকের এই ঐক্য ভবিষ্যতের পরিবর্তনের প্রতীক।
উপস্থিত ছিলেন,ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,
কায়েতপাড়া ইউনিয়নের সভাপতি মামুন,
মুড়াপাড়া ইউনিয়নের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি,
মাহবুবুর রহমান সোহেল,মোর্শেদ আলম,আবুল আজাদ, ওমর ফারুক পলাশসহ যুবদলের নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।