1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সোনারগাঁওয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

ব্যান্ডপার্টি বাজিয়ে,পতাকা হাতে ও গাড়িবহর নিয়ে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সোনারগাঁও উপজেলা যুবদল।

মঙ্গলবার দিনভর পৃথকভাবে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,যুবদল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির সংগঠন। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলই হবে অগ্রভাগের সৈনিক।

এদিকে দুপুরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁও উপজেলা যুবদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে,যা পুরো সোনারগাঁওজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন,যুবদল প্রতিষ্ঠার এই দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।