
নারায়ণগঞ্জসহ সারাদেশে শুরু হয়েছে “মা ও শিশু সহায়তা কর্মসূচি। ২০২২-২৩ অর্থবছরে চালু হওয়া এ কর্মসূচিটি পূর্বে চালু থাকা মাতৃত্বকালীন ভাতা ও গণতন্ত্র ভাতা প্রকল্পকে একত্রিত করে নতুনভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন্নেসা জানান,এই কর্মসূচি উপজেলা,সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ে কার্যকর করা হয়েছে। জুলাই ২০২৫ থেকে ঢাকা ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ১০ জন,পৌরসভায় ৭ জন এবং ইউনিয়নে ১০ জন গর্ভবতী নারীকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে।
প্রতি মাসের ১ থেকে ২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকালে গর্ভবতী নারীর বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং গর্ভধারণের মেয়াদ ফার্স্ট বা ছয় মাস হতে হবে। এছাড়া এনআইডি, অনলাইন অ্যাকাউন্ট নাম্বার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত এএনসি কার্ড থাকতে হবে।
যোগ্য প্রার্থীরা প্রথম ও দ্বিতীয় গর্ভধারণ পর্যন্ত টানা তিন বছর বা ৩৬ মাস প্রতি মাসে ৮০০ টাকা করে ভাতা পাবেন। আবেদন যাচাই শেষে মাসের ৩০ তারিখে অনুমোদনের পর ভাতা প্রদান করা হবে।
Leave a Reply