1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

ফতুল্লায় নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের পাশে জেলা বিএনপি,তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫।

ফতুল্লায় নিহত যুবদল নেতা ইব্রাহিমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। শুক্রবার (৩ অক্টোবর) আসরের নামাজ শেষে ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ দলীয় নেতাকর্মীরা ইব্রাহিমের বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত ইব্রাহিমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। তিনি বলেন, “ইব্রাহিম ছিলেন সাহসী ও ত্যাগী সংগঠক। গণতন্ত্রের আন্দোলনে তাঁর অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। তারেক রহমান সব সময় ইব্রাহিমের পরিবারের পাশে আছেন, আমরাও থাকব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং স্থানীয় যুবদল–ছাত্রদল নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।