1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের সম্ভাবনা বাড়াতে ঐক্যের ডাক দিল সিদ্ধিরগঞ্জ বিএনপি।

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

১৭ সেপ্টেম্বর বুধবার এ সংক্রান্ত একটি লিখিত চিঠি সোনারগাঁ থানা ও পৌর বিএনপির শীর্ষ নেতাদের হাতে পৌঁছে দেয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এটি গ্রহণ করেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের নতুন সীমানা অনুযায়ী সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ মিলে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৩ আসন। তাই দুই থানার নেতাকর্মীদের বিভাজন ভুলে একসাথে কাজ করে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সোনারগাঁয়ে ভোটারের সংখ্যা বেশি হওয়ায় সেখানকার প্রার্থী মনোনয়নে বাড়তি সুবিধা পেতে পারেন। এ নিয়ে দুই থানার মধ্যে দীর্ঘদিনের বিভাজন দূর না হলে নির্বাচনে ক্ষতির মুখে পড়তে পারে বিএনপি।

স্থানীয় নেতারা আশাবাদী, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে সবাই শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হবেন এবং নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।