
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি আলমাস সিনেমা হলের সামনে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাদের হেফাজতে নেয়।
পুলিশ জানায়,মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। সকালে পথচারীরা ফুটপাতে মরদেহ পড়ে থাকতে দেখলেও কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি।খবর পেয়ে পুলিশ দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধার করে।
উপ-পরিদর্শক আমির জানান,ধারণা করা হচ্ছে স্বাভাবিক কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হবে।
কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা মো.সেলিম বলেন, আমরা সুরত হাল প্রতিবেদন তৈরি করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চট্টগ্রাম মেডিকেলের লাশঘরের দায়িত্বপ্রাপ্ত ডোম জানিয়েছেন, সুরত হাল সম্পন্ন হলে মরদেহ মর্গে আনা হবে এবং পরে কাটাছেঁড়া করা হবে।
চট্টগ্রাম সংবাদ,চট্টগ্রামে লাশ উদ্ধার,কাজীর দেউড়ি লাশ, চট্টগ্রাম পুলিশ নিউজ,চট্টগ্রাম মেডিকেল
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে।
Leave a Reply