1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে সীমান্তে লক্ষাধিক ইয়াবা উদ্ধার : নগদ টাকাসহ নারী গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। এসময় নগদ টাকাসহ এক নারীকে আটক করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা,নগদ ৪৩ হাজার ৫শ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নারী হলেন ঘুমধুম পশ্চিমপাড়ার বাসিন্দা ফাতেমা খাতুন (৩৮)। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়। এসময় আসামির নির্মাণাধীন বসতঘরের ভেতরে স্টিলের ওয়ারড্রব এবং খাটের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা। তিনি জানান,মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি ইয়াবা উদ্ধার,ঘুমধুম সীমান্ত,নারী গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।