
প্রেস ব্রিফিং
র্যাব-১ এর বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ পলাতক আসামী গ্রেফতার, পরবর্তীতে মব হামলায় আসামী ছিনিয়ে নেওয়া — ১৪ জন গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং বিভিন্ন ধরণের অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অস্ত্র চোরাচালান, পর্নোগ্রাফি বিস্তার, সন্ত্রাসবাদ ইত্যাদি অপরাধের বিরুদ্ধে র্যাবের প্রতিরোধমূলক কার্যক্রম সর্বজনবিদিত।
এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী এলাকায় অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি চলছে। এ সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বরমী চৌরাস্তা বাজার এলাকায় অবস্থিত মোশারফের অটো গ্যারেজে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কিছু ব্যক্তি পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক র্যাব সদস্যরা মোঃ মোশারফ (৩৬), পিতা-আহম্মদ, বরমী, শ্রীপুর, গাজীপুরকে ১টি দেশীয় পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আটক করে।

তবে ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা তৈরি করে। প্রায় ১০০ থেকে ১৫০ জনের একটি উন্মত্ত জনতা র্যাব সদস্যদের উপর আক্রমণ চালায়, শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং র্যাবের গাড়ি ভাঙচুর করে আসামী মোশারফকে ছিনিয়ে নিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনী একযোগে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে র্যাব-১ এর আভিযানিক দলের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় অংশগ্রহণকারী নিচের ১৪ জনকে গ্রেফতার করা হয়:
১. মোঃ সাফুয়াত হোসেন (২৩)
২. সাব্বির হোসেন (২০)
৩. মাহমুদুল হাসান (২৫)
৪. আরাফাত হোসেন আকিব (২৩)
৫. সফিজুল হক (২৮)
৬. মোঃ মাসুদ (৪৮)
৭. মোফাজ্জল (২৭)
৮. মোঃ মারুফ (১৮)
৯. শাজাহান (৪২)
১০. আবু বক্কর সিদ্দিক (২৫)
১১. সাহেব আলী (৫৫)
১২. মোছাঃ আঞ্জুমান (২১)
১৩. মোছাঃ স্মৃতি (২৮)
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামী মোশারফকে পুনরায় গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব সর্বদা দেশের জনগণের জানমাল রক্ষায় প্রস্তুত এবং যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে কাজ করে যাচ্ছে।
Leave a Reply