
মধুপুর (টাঙ্গাইল) –
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মধুপুরে বিশাল র্যালি ও সমাবেশের আয়োজন করে। বিকাল ৪টায় শুরু হওয়া এই র্যালি মধুপুর ডিগ্রী কলেজ মাঠ থেকে আনারস চত্বরে পৌঁছে,শেষে মধুপুর অডিটোরিয়ামে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আনোয়ার হোসেনসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।
এডভোকেট মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন,বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং মধুপুরবাসিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মহান স্বাধীনতার ঘোষক,রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন,যার মাধ্যমে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়।
তিনি আরও যোগ করেন,বিএনপি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চিরতরে প্রতিজ্ঞাবদ্ধ। কঠিন সময়ে দলের অসংখ্য নেতাকর্মী গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন। দলের আদর্শ উদারনীতি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মধুপুরের নেতাকর্মীরা অংশগ্রহণ করে দলের সামাজিক ও রাজনৈতিক শক্তি প্রদর্শন করেছে। এ অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি জনগণের আস্থা অর্জনে ও গণতন্ত্রের শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছে।
Leave a Reply