1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ছাত্রীকে বঞ্চিতের অভিযোগে জয়পুরহাটে সংবাদ সম্মেলন।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২৪ বার পঠিত

জয়পুরহাট,৫ সেপ্টেম্বর ২০২৫ –
জয়পুরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক অভিভাবক। অভিযোগে বলা হয়, ৫ম শ্রেণির ছাত্রী আমাতুন নূর নাবিহাকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে বাধা দেওয়া হয়েছে।

ছাত্রীর বাবা আব্দুল কুদ্দুস জানান,তার মেয়ে খঞ্জনপুর শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপবৃত্তিপ্রাপ্তা। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এই শিক্ষার্থীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য স্কুল প্রধানকে হুমকি দেন উপজেলা শিক্ষা অফিসার ও তার সহকারী। এতে ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে।

পরবর্তীতে জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হলেও প্রায় দুই মাস ছাত্রীটি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিল বলে জানানো হয়। বর্তমানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং তদন্ত চলছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান,অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে,প্রতিবেদন শীঘ্রই জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।