1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বসতভিটা রক্ষায় জালকুড়ি এলাকাবাসীর মানববন্ধন,ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জমি অধিগ্রহণের বিরুদ্ধে সরব জনতা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২১ বার পঠিত

জমি অধিগ্রহণ নয়,বাপ-দাদার ভিটা রক্ষা করতেই জেগে উঠেছে জালকুড়ি।

প্রকাশিত:৩১ আগস্ট ২০২৫
জালকুড়ি মানববন্ধন,জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, ইস্ট ওয়েস্ট এক্সপ্রেসওয়ে,বসতভিটা উচ্ছেদ,ঢাকার উন্নয়ন প্রকল্প, ভূমি রক্ষা আন্দোলন,ঢাকার খবর
প্রতিবাদে উত্তাল জালকুড়ি: “জান দিব,তো বসতভিটা দিবো না।
ঢাকার জালকুড়ি এলাকায় ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা শনিবার সকাল থেকে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন।
বক্তারা বলেন,উন্নয়নের নামে সাধারণ মানুষকে উচ্ছেদ করা মেনে নেওয়া যাবে না।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বিভিন্ন প্ল্যাকার্ডে লিখেন,
আইনের লড়াই চালাবো,বাপ-দাদার বসত ভিটা রক্ষা করব।”
জমি গেছে, ফসল গেছে—এবার বসতভিটাও কেড়ে নিবে?”
অনেক দিয়েছি, আর না।”
যে আয়নে আমরা থাকতে পারবো না, সে উন্নয়ন চাই না।”
“ঢাকা ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের নামে জমি অধিগ্রহণ চাই না।”
এই প্রকল্প বাস্তবায়নের নামে দীর্ঘদিনের বসতভিটা ও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন অনেকে।

স্থানীয়দের দাবি,উন্নয়ন হোক,তবে মানুষের ঘাড়ে পা রেখে নয়
এক এলাকাবাসী বলেন,আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, কিন্তু সেই উন্নয়ন যদি ঘরছাড়া করে দেয়,তবে তা কার স্বার্থে?”

তারা জানিয়েছেন,প্রয়োজনে তারা আইনি পথে লড়াই চালিয়ে যাবেন।
ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি রাজধানী ঢাকার পূর্ব-পশ্চিম অংশকে সংযুক্ত করতে নেওয়া একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ প্রকল্প। তবে এর জন্য প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।