
সিদ্ধিরগঞ্জে বাড়ি-ঘর ও জমিজমা উচ্ছেদ করে রেললাইন নির্মাণের প্রতিবাদে শত শত ভুক্তভোগী মানুষের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ডের সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেন। তাদের একমাত্র দাবী,বাড়ি বাঁচাও,জমি বাঁচাও।
বক্তারা বলেন,আমাদের বাপ-দাদার পৈত্রিক বসতভিটা উচ্ছেদ না করে রেললাইন নির্মাণের পরিকল্পনা বন্ধ করুন।” স্থানীয় বিএনপি নেতা ডিএইচ বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। এই কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেয়া হয় যে,প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply