1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

গুলিবিদ্ধ চোখে বিএনপির বিজয়ের স্বপ্ন: শহিদুল ইসলাম টিটুর ৩৩ বছরের ত্যাগের রাজনীতি”

নিজস্ব প্রতিনিধি :তাছলিমা পপি।
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫১৪ বার পঠিত

চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই বিএনপিতে” — শহিদুল ইসলাম টিটু।
নারায়ণগঞ্জ,২৯ আগস্ট ২০২৫:
বিএনপির ফতুল্লা থানা সভাপতি শহিদুল ইসলাম টিটু দাবি করেছেন,বিএনপির প্রকৃত সৈনিক কখনোই চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। যারা এ ধরনের কাজে জড়িত, তারা বিএনপির ভেতরে ঢুকে দলের নাম ভাঙিয়ে ফায়দা নিচ্ছে।

টিটু বলেন,আমি ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। কোথাও এক টাকাও চাঁদা নেওয়ার প্রমাণ পাবেন না। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু আমার সাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে হাজারো কর্মী আছে, যারা টাকা ছাড়া রাজনীতি করে।
তিনি আরও বলেন,তারেক রহমান ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। যারা চাঁদাবাজি, মাদক বা অন্যায় কাজে লিপ্ত থাকবে তাদের দলের ভেতর থেকেও আজীবনের জন্য বরখাস্ত করা হবে।
এছাড়াও তিনি অভিযোগ করেন,৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগঘেঁষা’লোক বিএনপির ছায়ায় এসে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কেন্দ্রীয়ভাবে তাদের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।