1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ ২ জন।

মোঃ পন্ডিত হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার(২৮ আগস্ট)রাত আনুমানিক ৮টার দিকে এই দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্স চালক বিজয় (৩০) ওরোগীর স্বজন রোজিনা বেগম(৫০)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,একটি শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স আড়াই বছরের অসুস্থ শিশুকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতির সময় হঠাৎ আগুন ধরে যায়। চালক ইঞ্জিন চালু করতেই স্পার্ক থেকে গ্যাস জমে থাকা অংশে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়।
চালক বিজয়কে দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
রোজিনা বেগম চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে।
রোজিনার বোন ফরিদা বেগম জানান,আমাদের শিশু আয়ানকে ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় আগুন ধরে যায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমরা আতঙ্কে ছুটোছুটি করি। রোজিনা পাশেই থাকায় তার পা ঝলসে যায়।।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ,নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের নেতৃত্বে মন্ডলপাড়া স্টেশনের একটি দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
হঠাৎ আগুনে হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাইরে এসে আশ্রয় নেন।
গাইনি ওয়ার্ডের রোগী শারমিন আক্তার বলেন,ভয়ে সবাই দৌড়ে বেরিয়ে আসি। হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান নেই।
এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তোলে শীতাতাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও গ্যাস ব্যবস্থাপনার উপর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।