1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬১৭ বার পঠিত

মোঃ মাসুদ:সিরাজগঞ্জ প্রতিনিধি।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের আবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১২ থেকে এই কর্মসূচি শুরু হয় এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।

এর ফলে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটে দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়ছে শত শত যাত্রীরা।

যমুনা সেতু সুত্রে জানা যায়,যমুনা সেতু দিয়ে প্রতিদিন ২২টি জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে এই মহাসড়ক ব্লকেডের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থীরা জেজুতি ও সুজনা জানান,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবীতে আমরা গত জুলাই মাস থেকে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবী মানছে না। যে কারন বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একই দাবীতে গতকাল ১৩ আগস্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ ঘন্টা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।