
চন্দ্রঘোনা সংবাদদাতা:
রাঙামাটির রাজস্থলীতে চন্দ্রঘোনা থানা পুলিশের সাঁড়াশি অভিযানে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট)গভীর রাতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শফিপুর এলাকা থেকে মো. ঈমান আলী (৪৫) নামের এই আসামিকে আটক করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.শাহাজান কামাল বলেন,আসামির বিরুদ্ধে পূর্বে জারি করা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঈমান আলী জি আর ৩৪০/১৯ নম্বর মামলায় মোড়লগঞ্জ থানায় পলাতক ছিলেন বলে জানা গেছে।
Leave a Reply