
নিজস্ব প্রতিবেদক:মোঃরনি।
৩৬জুলাই ছাত্র ও গণতন্ত্রের ঐতিহাসিক দিনে বিশাল গাড়ি বহর নিয়ে রওনা দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে আয়োজিত আনন্দমিছিল
ছাত্র আন্দোলন ও গণতন্ত্রের ঐতিহাসিক বিজয়ের দিনে নয়াপল্টনে অনুষ্ঠিত মহাসমাবেশে যোগ দিতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আয়োজিত হয় এক আনন্দ-উৎসবমুখর বিজয় রেলি।
সকাল থেকেই নারায়ণগঞ্জে ছিল উৎসবের আমেজ। মাসুদের নেতৃত্বে বিপুল সংখ্যক সমর্থক বিশাল গাড়ি বহর নিয়ে রওনা দেন রাজধানীর উদ্দেশ্যে। রেলির প্রতিটি মুহূর্ত ছিল গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকার আর ছাত্র আন্দোলনের চেতনায় মুখর।
স্থানীয় নেতাকর্মীরা জানান,এই আয়োজন শুধু একটি সমাবেশে যোগদানের জন্য নয়,বরং এটি ছিল গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকারের পক্ষে সরব হওয়া একটি রূপক অনুষ্ঠান।
Leave a Reply