
বিশেষ প্রতিনিধি:
আমতলীতে বাসচাপায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু, আন্দোলনে উত্তাল সড়ক।বাস চালক ও সহযোগীসহ গ্রেপ্তার ৩ জন,বিচারের দাবিতে আমতলীতে ফের মহাসড়ক অবরোধ।
বরগুনার আমতলীতে বাসচাপায় নিহত হয়েছেন ইসলামী আন্দোলনের প্রভাষক ও উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম। গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি ফেরার পথে ছন্দা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় নিহতের ভাই মামলা করলে পুলিশ রাতেই চালক ও সহকারীদের গ্রেপ্তার করে।
বুধবার সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা আমতলী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবরোধ শুরু করে। টায়ারে আগুন দিয়ে এবং ব্যানার হাতে স্লোগান তুলে ৬ ঘণ্টা ধরে অবরোধ চালানো হয়। দুপুরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply