
| কক্সবাজার
কক্সবাজার পৌরসভার আলোচিত পৌর প্রশাসক রুবাইয়া আফরোজকে বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
রুবাইয়া আফরোজ কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করাকালীন সময় আওয়ামী সরকারের পতনের পর পৌর প্রশাসকের দায়িত্ব পান।তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পৌর এলাকার নাগরিক সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন,পৌরসভার গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান না করে তিনি প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেন,যার প্রতিবাদে একাধিকবার মানববন্ধন করে পৌরসভার নাগরিকরা।
কক্সবাজার পৌরসভা,রুবাইয়া আফরোজ,আবুধাবি দূতাবাস, পৌর প্রশাসক বদলি,স্থানীয় সরকার মন্ত্রণালয়,কক্সবাজার সংবাদ
Leave a Reply