
পুরাতন ভাঙ্গাবাড়ি ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার অধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার(২ আগস্ট)রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,গত তিন দিন ধরে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলা অব্যাহত রয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এবং দোকানপাট বন্ধ রয়েছে। সেনাবাহিনীর অভিযান পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।
Leave a Reply