
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী একটি সী-ট্রাকে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার(০১ আগস্ট),এস.টি শৈবাল নামের সী-ট্রাকটি হাতিয়ার নলচিরা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়ে গেলে মাঝনদী থেকে কোস্টগার্ড সেটিকে আটক করে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মং এছেন অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা আদায় করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে,যাত্রী নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
Leave a Reply