
বিশেষ প্রতিনিধি:
ঈশ্বরদীর পদ্মা নদী এখন আতঙ্কের নাম। সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ঘাটসহ একাধিক স্থানে দেখা গেছে সশস্ত্র যুবকদের আধিপত্য। তারা স্পিডবোট ও নৌকা ব্যবহার করে নদীতে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে।
স্থানীয়রা জানায়,নদীপথে চলাচলকারী বালুবাহী নৌকাগুলো থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।নাটোরের লালপুরে একটি বৈধ বালুমহাল থেকেও চাঁদা দাবি করছে একটি চক্র।
অভিযোগের তীর সরাসরি ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের দিকে।তিন মাস ধরে চলছে চাঁদা না পেলে গুলিবর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।
Leave a Reply