
ময়মনসিংহ,২৮ জুলাই ২০২৫ | স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর পদযাত্রা কর্মসূচি শেষে তিনি হঠাৎ জ্বর,সর্দি,কাশি ও বমি অনুভব করেন।
পরে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে,তার কোনো গুরুতর শারীরিক জটিলতা ধরা পড়েনি। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন এবং টাঙ্গাইলের পথে রওনা দেন।
হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার জানান,
রিপোর্ট সব ঠিক আছে। জ্বর ও সর্দি-কাশিজনিত সমস্যা ছিল।বিশ্রাম নিলেই সেরে উঠবেন।
স্থানীয় নেতারা জানিয়েছেন,টানা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের কারণে কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ অসুস্থ,এনসিপি নেতা অসুস্থ,ময়মনসিংহ পদযাত্রা,জাতীয় নাগরিক পার্টি সংবাদ।
Leave a Reply