1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: ২ হাজার নারী-পুরুষ পেলেন চিকিৎসা সেবা।

নিজস্ব প্রতিবেদক। মোঃ মাসুদ
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

সিরাজগঞ্জ,২৮ জুলাই ২০২৫:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এতে সুবিধাবঞ্চিত প্রায় ২ হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এই ক্যাম্পটি পরিচালিত হয় ১১পদাতিক ডিভিশনের সরাসরি তত্ত্বাবধানে এবং এটি ছিল বগুড়া সেনানিবাস কর্তৃক রাজশাহী বিভাগের প্রত্যন্ত এলাকাগুলোর জন্য আয়োজিত ধারাবাহিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ।মেডিকেল টিমে ছিলেন মেডিসিন, গাইনী,ডেন্টাল এবং ENT বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

স্থানীয় বাসিন্দারা জানান,আমাদের এলাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এই ক্যাম্পের মাধ্যমে প্রমাণিত হলো,বাংলাদেশ সেনাবাহিনী কেবল সীমান্তের রক্ষক নয়,বরং দেশের মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সিরাজগঞ্জ ফ্রি মেডিকেল ক্যাম্প,সেনাবাহিনী চিকিৎসা সেবা, শাহজাদপুর স্বাস্থ্যসেবা,১১পদাতিক ডিভিশন, ফ্রি চিকিৎসা ক্যাম্প বাংলাদেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।