1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘর্ষের রক্তাক্ত ধারা,দীঘিনালা ও পানছড়িতে উত্তেজনা।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চলমান আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। গেল শুক্রবার দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়িতে কয়েকশ রাউন্ড গোলাগুলি এবং রবিবার পানছড়ির বাবুরা পাড়ায় গোলাগুলির ঘটনায় পার্বত্য অঞ্চলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দীঘিনালার ঘটনায় জেএসএস ও ইউপিডিএফ গ্রুপের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়।যদিও ৪ জন নিহতের গুজব ছড়ালেও ইউপিডিএফ বিষয়টি অস্বীকার করেছে।

রবিবার দুপুর ২টার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুরা পাড়ায়ও সংঘর্ষের ঘটনা ঘটে, তবে পানছড়ি থানার ওসি জসিম উদ্দীন জানিয়েছেন এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট এলাকাবাসী বলছেন,এই সংঘর্ষ ও গুপ্তহত্যা পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। সাধারণ জনগণ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন,রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের লড়াইয়ে এই সংঘর্ষগুলো বারবার ফিরে আসছে, যার ভয়াবহ বলি হচ্ছে সাধারণ পাহাড়ি জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।