
মাদক,সন্ত্রাস,অস্ত্র ও অপরাধ দমনে সফল ভূমিকায় গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বুলবুল ইসলাম।এ অর্জন পুলিশের জনবান্ধব সেবার প্রতীক হয়ে উঠেছে।
পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলার সভাপতিত্বে আয়োজিত কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ ও জেলার অন্যান্য ওসিগণ। গোবিন্দগঞ্জ থানায় তাঁর নেতৃত্বে চলমান সফল অভিযানের ফলেই তিনি এ সম্মাননা অর্জন করেন।
জাতীয় সাংবাদিক সংস্থা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখা এক যৌথ বিবৃতিতে ওসি বুলবুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। তিনি বলেন,এই সম্মান দায়িত্ব বাড়িয়ে দিলো। জনগণের নিরাপত্তাই আমার অঙ্গীকার।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনও তাঁর এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।
Leave a Reply