
বিশেষপ্রতিনিধি:খাগড়াছড়ি,২৮জুলাই ২০২৫:
খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা থেকে ৮০০ পিস ইয়াবা ও ৩৫ হাজার টাকাসহ গ্রেফতার হয়েছেন জাতীয় পার্টির নেতা মোশাররফ হোসেন জুয়েল(৩৫)।তিনি খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল বাহারের ভগ্নীপতি।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।মোশাররফকে অনুসরণ করে হিল কুইন গেস্ট হাউজের সামনে থেকে আটক করা হয় এবং তার স্কুটির সিটের নিচে লুকানো ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে,মোশাররফ দীর্ঘদিন ধরেই ভদ্রবেশে ইয়াবা কারবারে জড়িত,আর এর পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাবশালীদের মদদ।বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খাগড়াছড়িতে ইয়াবা উদ্ধার,জাতীয় পার্টি নেতা গ্রেফতার, মোশাররফ হোসেন ইয়াবা,মাদক ব্যবসায়ী আটক ২০২৫, খাগড়াছড়ি ছাত্রলীগ
Leave a Reply