1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জ ৯নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জ মহানগরের অন্তর্গত ৯নং ওয়ার্ডে এক উৎসাহব্যঞ্জক পরিবেশে অনুষ্ঠিত হলো সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম ২০২৫। এই কার্যক্রমকে ঘিরে এলাকায় দেখা যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অধ্যাপক মামুন মাহমুদ,যিনি তার মূল্যবান বক্তব্যে বলেন –
আমরা জালকুড়ি ও করইতলা এলাকাকে সবসময় বিএনপির ঘাঁটি হিসেবে দেখে এসেছি। এখানকার মানুষ পরিচ্ছন্ন রাজনীতি এবং জনবান্ধব নেতৃত্বে বিশ্বাসী।

তিনি আরো বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে বিএনপির নেতৃত্বে যুক্ত করতে হলে এখন থেকেই নতুন সদস্য সংগ্রহ জরুরি, কারণ নতুন ভোটাররা আগামী দিনের শক্তি।
গুরুত্বপূর্ণ দিকসমূহ যা আলোচনায় উঠে আসে।
জালকুড়ি ও করইতলা এলাকায় বিএনপির বিপুল জনপ্রিয়তা।
অতীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা এবং মা-বোনদের সাহসী প্রতিরোধ।
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপির দীর্ঘ ১৫ বছরের আন্দোলন-সংগ্রাম।বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, জুলুম,নারী-শিশু নির্যাতনের অভিযোগ।


সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার।
অধ্যাপক মামুন মাহমুদের বক্তব্যে উল্লেখযোগ্য অংশ,যেমন করে ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি,ঠিক তেমনভাবেই আজ আমরা জীবন বাজি রেখে গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছি।আগামী নির্বাচনে দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে এবং বিএনপিকে বিজয়ী করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,এলাকার মা-বোন ও সাংবাদিকবৃন্দ। তারা সবাই বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে থাকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।