1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সিরাজগঞ্জে দুই মামলায় হেরোইন রাখার দায়ে ৩ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড।

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৩৩ বার পঠিত

সিরাজগঞ্জ, ২৪ জুলাই ২০২৫।
রাজশাহীর গোদাগাড়ি এলাকার তিন মাদক ব্যবসায়ীকে ২০০ ও ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার,আদালতে প্রমাণিত হওয়ার পর দেওয়া হলো দৃষ্টান্তমূলক শাস্তি।

হেরোইন বহনের দায়ে সিরাজগঞ্জে দুইটি পৃথক মামলায় রাজশাহীর তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার(২৪ জুলাই)দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এই রায় প্রদান করেন।একইসাথে প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন, একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ডাবলু এবং আইআই এলাকার শ্রী গোবিন্দ সিং-এর ছেলে শ্রী নিমাই সিং।

মামলার অভিযোগপত্র অনুযায়ী,২০২০ সালের ২৫ মে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পুলিশের টহল চলাকালে এক মোটরসাইকেলে থাকা ২০০ গ্রাম হেরোইনসহ শাহাদত ও ডাবলুকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে,২০২০সালের ২৮ মে ধোপাকান্দি ব্রিজ এলাকায় র‍্যাব-১২সদস্যরা অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ২১০ গ্রাম হেরোইনসহ নিমাই সিংকে আটক করে।এ ঘটনায় র‍্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো.শামচুজ্জোহা শাহানশাহ জানিয়েছেন,আদালতের এই রায় মাদকবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।