1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সাজেকে ভয়াবহ পাহাড় ধস,১০ ঘণ্টা পর সচল সড়ক যোগাযোগ,নিরাপদে ফিরছেন ৪২৫ পর্যটক।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি,২৪ জুলাই ২০২৫।

বাংলাদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি-তে আকস্মিক পাহাড় ধসের ঘটনায় অন্তত ৪২৫ পর্যটক আটকা পড়েন, তবে টানা ১০ ঘণ্টার উদ্ধার অভিযানের পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
গত বুধবার(২৩ জুলাই)গভীর রাতে প্রবল বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে,ফলে দুই পাশে শত শত যানবাহন আটকে যায়। এতে ভ্রমণে আসা শত শত পর্যটক চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ দ্রুত উদ্ধার কাজে নামে।বৃহস্পতিবার(২৪ জুলাই)বিকেলের মধ্যে গাছ ও মাটি অপসারণ করে সড়ক সচল করা হয়।

সাজেক ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে সব পর্যটক নিরাপদ এবং তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।