
বিশেষ প্রতিনিধি:চট্টগ্রাম।
চট্টগ্রামের গর্ব মেজবান—এখন শুধু দেশেই নয়,প্রবাসেও উদযাপিত হচ্ছে বিশাল আয়োজনে। গত ১৩ জুলাই, রবিবার গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম এসোসিয়েশন(GMCA)আয়োজন করলো এক অনন্য মেজবান অনুষ্ঠান, যেখানে ৩-৪ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
ওল্ডহামের’দ্য গ্র্যান্ড ভেন্যু’-তে আয়োজিত এই অনুষ্ঠান যেন একদিনের জন্য হয়ে ওঠে বাংলাদেশের চট্টগ্রাম। সাদা ভাত, গরুর মাংস,চনার ডাল আর নলার ঘ্রাণে মুখরিত ছিলো পুরো ভেন্যু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্রিটেনের মেয়র,কাউন্সিলরসহ কমিউনিটির সম্মানিত ব্যক্তিরা।
এস এম ফয়সাল কবির নিক্সনের সভাপতিত্বে এবং ফরহাদ ইকবাল চৌধুরী ও মাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পায় ভিন্ন মাত্রা।
উল্লেখযোগ্য বিষয়,এটি ছিল জিএমসিএর সপ্তম বার্ষিক মেজবান।
লন্ডন থেকে ৫৪ জনের গাড়ি বহর এসে যোগ দেন আয়োজনে।
মেজবানকে ঘিরে এক বিশাল কমিউনিটি একত্র হয়, যেখানে কক্সবাজার, ফটিকছড়ি, সীতাকুন্ডসহ বিভিন্ন এলাকার সমিতির নেতারা অংশগ্রহণ করেন।
এই আয়োজন শুধু একটি খাবারের অনুষ্ঠান নয়,এটি একটি সংস্কৃতির উৎসব যেখানে প্রবাসীরা ফিরে পান শিকড়ের টান।
Leave a Reply