1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

অনুপ্রবেশকারীদের মাধ্যমে দলের বিভাজনের ষড়যন্ত্র চলছে”—আবুল কাওসার আশা।

নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ,১৩ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাওসার আশা ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেছেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে বিশুদ্ধ পানির বোতল ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করেন।

পরিদর্শনকালে কাউন্সিলর আশা সকলকে প্রচণ্ড গরমে বেশি পরিমাণ পানি পান করার পরামর্শ দেন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “গরমের এই সময়টায় ডিহাইড্রেশন রোধে বিশুদ্ধ পানি পান এবং সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার জরুরি।”

পরিদর্শনের সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশ ও জনগণের কল্যাণে, বিশেষ করে জাতীয়তাবাদী রাজনীতির সফলতা ও স্থিতিশীলতা কামনায় মোনাজাতের মাধ্যমে দোয়া করেন।

এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন,“এই প্রচণ্ড গরমে পানি ও মাস্ক বিতরণ একটি মানবিক উদ্যোগ, যা হাসপাতালের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে।”

বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাওসার আশা বলেছেন, দলের সাম্প্রতিক বিশৃঙ্খলার পেছনে একটি কুচক্রী মহল এবং উদ্দেশ্যপ্রণোদিত অনুপ্রবেশকারীরা সক্রিয় ভূমিকা রাখছে। তিনি অভিযোগ করে বলেন,“৫ জুলাইয়ের পর আমাদের দলে কিছু বহিরাগত অনুপ্রবেশ করেছে, যারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি করছে।”

তিনি আরও বলেন,“একই দলের অভ্যন্তরে বারবার বহিষ্কার ও তিরস্কারের ঘটনা ঘটছে, যা মূলত দলকে ভিতর থেকে দুর্বল করার অপচেষ্টা। এসব কর্মকাণ্ড পূর্বপরিকল্পিত এবং দলীয় ঐক্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।”

জাতীয়তাবাদী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কাওসার আশা বলেন, “বিএনপি বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। প্রশাসন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে, অথচ নানা ঘটনার দায় আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে—যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা জনসমর্থনের ঘাটতিতে ভুগছে, তারাই বিএনপিকে ব্যবহার করে বড় ধরনের রাজনৈতিক অঘটন ঘটাতে চায়।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,“জাতীয়তাবাদী আদর্শের মূলনীতি থেকে সরে না গিয়ে সংগঠনের ঐক্য রক্ষা করাই এখন সবচেয়ে জরুরি। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ব্যর্থ করতে হবে ঐক্যবদ্ধভাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।