1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

রাজবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের উপর হামলা, চাঁদার দাবিতে রক্তাক্ত জখম।

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩০৫ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবু (৩৮) চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন। রবিবার সকাল ১০:৪৫ মিনিটে, তিনি ইউনিয়ন পরিষদে প্রবেশকালে একদল সন্ত্রাসী তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী হাবিবুর রহমান বাবু জানিয়েছেন, দীর্ঘ এক মাস ধরে এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল তার কাছে। তিনি টাকা দিতে অস্বীকার করলে আল আমিন শেখের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে তার উপর হামলা চালায়। মাথায় কোপ পড়লেও হেলমেট পরিধানে প্রাণে বেঁচে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার মূল কারণ একটি মিলের পুকুর ভরাট কাজের পারিশ্রমিক সংক্রান্ত বিরোধ। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।