1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

এমপি অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে পুনরায় এমপি হিসেবে দেখতে চান-সুজন মাহমুদ।

নিজস্ব প্রতিনিধি :মোঃ শাহ আলী
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:১৩ই জুলাই২০২৫।

ভিক্টোরিয়া হাসপাতালে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ,মানবিক উদ্যোগে বন্দর ওয়ার্ড কাউন্সিলরের পরিদর্শন।

নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাসপাতালে আজ এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে পরিদর্শন করেন বন্দর ওয়ার্ড কাউন্সিলর। তিনি হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মাঝে বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত সবাইকে বেশি করে পানি পান করার এবং স্বাস্থ্য সচেতনতায় মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

এই মানবিক কার্যক্রম শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি সুজন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন,

“মানবিক কাজের মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত রাজনীতি। আমাদের সংগঠনের পক্ষ থেকে কাউন্সিলরের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। শেখ হাসিনার সরকার পতনের পর একটি মহল বিএনপির সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করছে। আমরা সেই অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান নেব।”
তিনি আরও বলেন,
“যারা সামাজিক মাধ্যমে বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি বন্যা কবলিত অঞ্চলে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি সকল রাজনৈতিক দলের প্রতি।”
সর্বশেষে তিনি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে পুনরায় এমপি হিসেবে দেখতে চান,এবং বলেন,

“আগামীতে জাতির স্বার্থে তিনি যেন আবারো সংসদে গিয়ে জনগণের পাশে কাজ করতে পারেন,এই আশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।