1. 24@crimetv24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@crimetv24.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সবাই মিলে গড়ি সবুজ নারায়ণগঞ্জ,জেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি রূপ নিল নাগরিক আন্দোলনে।

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

রাজনীতিবিদ,ছাত্র,সমাজকর্মী,নাগরিক—সবার অংশগ্রহণে নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী উদ্যোগ।

নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ এখন কেবল প্রশাসনিক কার্যক্রম নয়, এটি এক সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার ১ লক্ষতম গাছ রোপণের মাধ্যমে এই প্রচেষ্টা পৌঁছে গেল এক নতুন মাইলফলকে।জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রকল্পে অংশ নেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী,শত শত স্বেচ্ছাসেবী।

৩১০টি শিক্ষা প্রতিষ্ঠান,৪২টি সরকারি দপ্তর,১৮০ কিমি সড়ক ও খালপাড়জুড়ে এই বৃক্ষরোপণ চলে। শুধু ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেই রোপণ হয় ৩ হাজার দেবদারু গাছ,যা ইতোমধ্যে শহরের সৌন্দর্যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

“এই অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। নাগরিক চেতনা জাগ্রত হলে পরিবেশ রক্ষা সহজ হয়। নারায়ণগঞ্জবাসীর এই ঐক্যই আমাদের শক্তি।
একটি গাছ মানেই একটি প্রাণ।এক লক্ষ গাছ লাগানোর এই ঐতিহাসিক যাত্রায় আপনি,আমি,আমরা সবাই ছিলাম। এই নারায়ণগঞ্জ আমাদের গর্ব!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল সত্ব www.crimetv24.com কর্তৃক প্রকাশিত।